ঢাকাFriday , 11 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় যুদ্ধবিরতি চেয়ে চিঠি দেওয়া ১ হাজার সেনার বরখাস্তে সমর্থন নেতানিয়াহুর

দেশ সময়
April 11, 2025 7:00 pm
Link Copied!

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং ইসরাইলি সামরিক প্রধানের ‘চিঠিতে স্বাক্ষরকারীদের বরখাস্ত করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন’।

Advertisement

বৃহস্পতিবার ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, ‘চলমান যুদ্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষিত কোনো লক্ষ্য পূরণ হচ্ছে না। বরং এতে বন্দিদের মৃত্যু, আইডিএফ (ইসরাইলি নিরাপত্তা বাহিনী) সেনাদের প্রাণহানি ও নিরীহ বেসামরিক মানুষেরই মৃত্যু ঘটছে’।

Advertisement

ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎজ-এ প্রকাশিত ওই চিঠিতে আরও বলা হয়, ‘শুধু একটি চুক্তির মাধ্যমেই বন্দিদের নিরাপদে ফেরানো সম্ভব। সামরিক চাপ মূলত বন্দিদের মৃত্যুই ডেকে আনছে এবং আমাদের সেনাদের ঝুঁকিতে ফেলছে’।

ইসরাইলি বিমান বাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের ওই খোলা চিঠিতে গাজায় যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে ‘রাজনৈতিক স্বার্থে’ যুদ্ধ চালানোর অভিযোগ করা হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।