আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের লালমনিরহাট সফর উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের ‘হামার বাড়ি’ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ত্রাণমন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল হাবিব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু পাটোয়ারী এবং আদিতমারী উপজেলা বিএনপির আহ্বায়ক খালেকুজ্জামান।
সভায় আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ও দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


