ঢাকাFriday , 25 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ক্লিন সাভার ক্যাম্পেইন অনুষ্ঠিত

দেশ সময়
October 25, 2024 5:47 pm
Link Copied!

Advertisement

“আমরাই সাভার” এর উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক উন্নয়ন কর্মী হামিম ইসলাম এর পৃষ্টপোষকতায়, ক্লিন সাভার ক্যাম্পেইন ও জন-সচেতনতা র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে শুক্রবার সকালে র‍্যালীটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রানা প্লাজার সামনে এসে শেষ হয়। “ক্লিন সাভার গড়বো, ছাত্র সমাজ এর সাভার, আমরাই সাভার, যুব সমাজ এর সাভার, আমরাই সাভার” শ্লোগানে এবং জন-সচেতনতামূলক বার্তা দেয় সংগঠনটি। সাভার বাস স্ট্যান্ড ও মার্কেটগুলোর ব্যবসায়ী- ক্রেতাদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং নিজেদের দোকানপাট ও রাস্তার পাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয় র‍্যালী থেকে। পরে, সাভার বাসস্ট্যান্ড এ চৌরঙ্গী মার্কেট এর সামনে থেকে রানা প্লাজা পর্যন্ত রাস্তা এবং ফুটপাত এর অংশবিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এই আয়োজন এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন “আমরাই সাভার” এর প্রতিষ্ঠাতা সদস্য স্থপতি পিনাক সরকার ও ফজলে রাব্বি। এসময় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন ক্লিন সাভার ক্যাম্পেইন এর দায়িত্বপ্রাপ্ত সংগঠক মো: রুবেল, মঞ্জুরুল আহসান অনিক বিশ্বাস, নুরে আলম ,জুবায়ের আহমেদ প্রমুখ। এই ক্লিন সাভার ক্যাম্পেইন এ অংশগ্রহণ করেন সাভার উপজেলার ২১টি স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা। এছাড়াও সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে শতাধিক যুবক অংশ নেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।