ঢাকাMonday , 15 May 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Link Copied!

মো: দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

Advertisement

গত শুক্রবার বিকেলে মোটরসাইকেলে বাড়ী ফেরার পথে ফুলবাড়ীয়া টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কুতুবদিয়া সৌরভ গার্ডেনের সামনে পৌছালে বিপরীত দিক হতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখো মুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন নামের ব্যক্তি গুরুতর আহত হয়।

আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারে চলছে শোকের মাতম।

Advertisement

নিহত ব্যক্তি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিলবাড়ীয়া এলাকার মৃত শামসুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৪০)।

কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু দেলোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar