ঢাকাTuesday , 12 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক দূর্গম সীমান্তে স্কুল ঘর নির্মাণ ও শিক্ষা উপকরণ বিতরণ

দেশ সময়
November 12, 2024 5:12 pm
Link Copied!

কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি ওয়াগ্গা জোন কর্তৃক দূর্গম সীমান্তবর্তী কচুতলী টিওবি এলাকায় স্কুল নির্মাণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) কচুতলী টিওবি কর্তৃক পুন্নমনিছড়া পাড়ায় ওই স্কুলঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্কুল ঘরটির শুভ উদ্বোধন করা হয়। স্কুলটি উদ্বোধন করে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন ক্যাম্প কমান্ডার সুবেদার মো.হাসান জাহিদ। এসময় স্থানীয় কার্বারী শান্তিময় চাকমার নিকট কচুতলী, জুরাছড়ির নিকট নির্মিত স্কুল ঘরটি হস্তান্তর করা হয়। এরআগে কাপ্তাই ওয়াগ্গাছড়া বিজিবি ৪১ ব্যাটালিয়ন কর্তৃক জুরাছড়ির দূর্গম সীমান্তবর্তী কচুতলী টিওবির আওতাধীন কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তাজিলুর রহমান ভূঁইয়া ৩টি পাড়ার চাকমা সম্প্রদায়ের ৪৭টি পরিবারের ছেলেমেয়েদের পৃথক ভাবে এবং ৮টি তনচংগ্যা পরিবারের ছেলে মেয়েদের জন্য পৃথক স্কুল এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় পাড়ার কারবারি, স্কুল শিক্ষক ও অভিভবকগন উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar