ঢাকাSunday , 10 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাইয়ে দেশসেরা মাঠ কর্মী জয়নাব বেগম সংবর্ধিত

দেশ সময়
November 10, 2024 6:49 pm
Link Copied!

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাঙামাটির কাপ্তাই উপজেলা মহিলা উন্নয়ন অনুবিভাগের মাঠ সংগঠক জয়নাব বেগম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাঠকর্মী পুরষ্কার-২০২৪ অর্জন করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১০ নভেম্বর) কাপ্তাই বিআরডিবি’র অফিসের আয়োজনে পল্লী ভবনে এই সংবর্ধনা প্রদান করা হয়।
কাপ্তাই বিআরডিবির ইউআরডিও আব্দুল্লাহ আল বাকের এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির রাঙামাটি জেলার উপ-পরিচালক মোঃ এনামুল হক। কাপ্তাই বিআরডিবি এআরডিও মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংবর্ধিত মাঠ সংগঠক জয়নাব বেগম, কাপ্তাই ইউসিসিএ সভাপতি স্বপন বড়ুয়া, সহ- সভাপতি নুর বেগম মিতা, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন, প্রেস ক্লাব সদস্য মোঃ নজরুল ইসলাম লাবলু, সাংবাদিক মাহাফুজ আলম, সাংবাদিক অর্ণব মল্লিক, কাপ্তাই বিআরডিবির জুনিয়র অফিসার জাহিদুল ইসলাম, মাঠ সংগঠক পাইনু প্রু, শাহনাজ পারভীন, অং থোয়াই প্রু মারমা প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর ঢাকা পল্লী ভবনে অনুষ্ঠিত সম্মাননা সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে বিআরডিবি’র মহাপরিচালক আবদুল গাফফার খান উপস্থিত থেকে মাঠ সংগঠক দেশ সেরা মাঠ কর্মী জয়নাব বেগমকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন। তারই ধারাবাহিকতায় কাপ্তাই বিআরডিবি অফিস কর্তৃক এই সংবর্ধনা প্রদান করা হয়।

**ছবির ক্যাপসন- জয়নাব বেগমকে ক্রেস্ট প্রদান করছেন অতিথিবৃন্দ।

শিমুল কান্তি মহাজন

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।