“সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ” কলাপাড়ার কুয়াকাটায় আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়েছে।

আজ ২৬ অক্টোবর শনিবার সকাল ১১ টায় ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের আয়োজনে ও ইউনিসেফের সহযোগীতায় এ র্যালি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজনটি করা হয়।
সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাব থেকে শুরু করে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়োনের এসপি আবুল কালাম আজাদ, মানববন্ধনে ইয়ুথ নেট গ্লোবালের জেলা সমন্বয় মো: জাহিদুল ইসলামসহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সিসার বিষক্রিয়া প্রতিরোধ করতে সর্বস্তরে সচেতনতা বাড়ানো এবং সরকার ও নীতিনির্ধারণী মহলকে এবিষয়ে আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ
করে কঠোর ও কার্যকরী পদক্ষেপ নিতে জোর দেওয়া ছিল অন্যতম উদ্দেশ্য। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে সিসা দূষণ বিষয়ক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
র্যালিতে ইয়ুথনেট গ্লোবালের স্বেচ্ছাসেবীরা, সাধারণ মানুষ, বিভিন্ন যুব সংগঠন,সুশীল সমাজ সংগঠন ও স্থানীয় এনজিও প্রতিনিধি, পরিবেশ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নীতিনির্ধারণী মহল, পরিবেশ অধিকারকর্মী, সমাজকর্মী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ সিসা দূষণ প্রতিরোধের জন্য জনসচেতনতা গড়ে তুলতে, প্রতি বছর অক্টোবর মাসে “আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৪”সারাবিশ্বে পালিত হয়। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে এবছর ২০শে অক্টোবর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত সপ্তাহটি পালন করা হবে।
পরে মানববন্ধনে ইয়ুথ নেট গ্লোবালের জেলা সমন্বয় মো: জাহিদুল ইসলাম ৫ টি দাবি তুলে ধরেন ১.ভোগ্যপণ্য ও নিত্য ব্যবহৃত পণ্যে (যেমন অ্যালুমিনিয়ামের রান্নার বাসনপত্র, দৈয়ালের রং, শিশুদের খেলনা) সিসার মিশ্রণ বন্ধ
করা।২. পণ্যের নিরাপদ মানদণ্ড ও কঠোর মনিটরিং নিশ্চিত করা।৩. দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অনিরাপদ সিসা অ্যাসিড ব্যাটারি কারখানা বন্ধ বা রূপান্তর করে নিরাপদ রিসাইক্লিং ব্যবস্থা গড়ে
তোলা।৪.অবৈধ সিসা ব্যাটারি কারখানার কারণে দূষিত এলাকাগুলো চিহ্নিত করে মনিটরিং ব্যবস্থা চালু করা এবং সিসা দূষিত অঞ্চলগুলো পরিষ্কার করা।৫. সিসা দূষণ প্রতিরোধে বিদ্যমান আইন পর্যালোচনা ও প্রয়োজনে নতুন আইন প্রণয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করা।
