ঢাকাMonday , 24 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাহিষ্কারাদেশ প্রত্যাহার

দেশ সময়
July 24, 2023 3:01 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন ও দলীয় শৃংখলা ভঙ্গের কারনে যেসকল নেতা-কর্মীদের বহিষ্কার করা হয়েছিল তাদের বাহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। এতে সভাপতিত্ব করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রি ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া উপজেলা আ.লীগ সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম, অধ্যক্ষ মঞ্জুরুল আলম, পৌর আ.লীগ সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এবং বালিয়াতলী ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

উল্লেখ, কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিদ্রোহী মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বেপারী, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, চম্পাপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল আলম বাবুল ও চাকামইয়া ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মকবুল দফাদারসহ বহিষ্কারকৃত সকল নেতা-কর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar