ঢাকাThursday , 31 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ার টিয়াখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশ সময়
August 31, 2023 3:29 pm
Link Copied!

মো. ওমর ফারুক, কলাপাড়া: জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল লতিফ গাজী ও আছিয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের আঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনা পারভিন সীমা, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহমেদ।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা ও সাবেক ভিপি জিয়াউর ররহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. ইয়ামীন আহম্মেদ, উপজেলা কৃষকলীগ সভাপতি এ্যাড.আনোয়ারুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক আবদুস সালাম বিশ্বাস, পৌর কৃষকলীগের সভাপতি দিদারুল ইসলাম দোলন ঢালী, টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা. হািববুর রহমান, শিক্ষিকা ডেইজি সুলতানা ও স্থানীয় আওয়ামলীলীগ নেতা চাঁন গাজী প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম আকন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar