ঢাকাSunday , 4 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় পুলিশ পিটিয়ে পালালো ব্যবসায়ী

দেশ সময়
June 4, 2023 1:38 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দোকানে দামাদামি করায় পটুয়াখালীর কলাপাড়ায় এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে দোকানের মালিক ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীদের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের সাইয়েদ উদ্দিন সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ও অন্য দোকানের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আর ঘটনার পর পালিয়ে গেছেন তাসিন ফ্যাশন হাউসের মালিক ও পার্শ্ববর্তী দোকানের কর্মচারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সে এক সহকর্মীকে নিয়ে ওই দোকানে মুজা কিনতে যান। দামাদামির এক পর্যায়ে দোকানদার তার সাথে খারাপ আচরণ করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আশেপাশের দোকানের ব্যবসায়ীরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও জহিরসহ পার্শ্ববর্তী দোকানের ৩/৪ জন কর্মচারী এসে তার ওপর হামলা চালান। এতে কনস্টেবল মো. সোহেল (২৫) রক্তাক্ত জখম হয়। এ ঘটনার পরপরই কলাপাড়া থানার ওসি সহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে পুলিশ কনেষ্টেবলের উপর হামলার ঘটনায় কোন নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar