ঢাকাThursday , 15 June 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইভটিজিং এর অভিমানে মাদ্রাসা ছাত্রী আত্মঘাতি

দেশ সময়
June 15, 2023 4:12 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ইভটিজিং এর শিকার হয়ে অভিমান করে কেয়া আক্তার (১৫) নামে ৯ম শ্রেনীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী আত্মঘাতি হয়েছেন। (১৩ জুন) মঙ্গলবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া এলাকায় মাদ্রাসা ছাত্রীর ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করেছে রাজাপুরে পুলিশ। কেয়া আক্তার ঐ এলাকায় মজিদ খানের মেয়ে এবং স্থানীয় চল্লিশ কাহনিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী।

Advertisement

নিহতের স্বজনরা জানায় , মঙ্গলবার সন্ধায় কেয়া আক্তারকে ঘরে রেখে তার মা,বাবা ও বোন বাড়ীর বাইরে কাজে চলে যায়। কেয়ার মা ও ছোটো বোন বাড়ীতে ফিরে এসে ঘরের দড়জা বন্ধ দেখে কেয়াকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দড়জা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পাটাতনের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে তাকে ঝুলে থাকতে দেখতে পায়। পরে কেয়ার মা কেয়ার ঝুলন্ত দেহ নিচে নামিয়ে আনে।

নিহতের মা নাসিমা বেগম অভিযোগ করেন, গত দুই দিন আগে উত্তমপুর বাজার থেকে মাদ্রাসার জন্য ছবি তুলে সহপাঠিদের সাথে তার মেয়ে চল্লিশ কাহনিয়া নদীর পাড়ের রাস্তা ধরে বাড়ীতে আসছিলো। পথিমধ্যে পার্শবর্তী মোল্লা বাড়ীর খলিল মোল্লার ছেলে মিজান মোল্লা আমার মেয়ের হাত ধরে টানাটানি করে এবং ইভটিজিং করে। এরপর থেকেই কেয়ার মানুষিক ভাবে ভেংগে পরে। ইভটিজিং এর শিকার হয়েও কেয়াকে নানা মানুষের নানা সমালোচনা শুনতে হয়েছে। এমনকি তার বাবাও তাকে গালমন্দ করে। আর সেই কারনেই অভিমান করে আমার মেয়ে কেয়া আত্মহত্যা করেছে।

Advertisement

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানায় , কেয়া নামের এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar