২৮ (ডিসেম্বর) ২০২৪ শনিবার বিকালে আইডিয়াল স্কুলের মুগদা ক্যাম্পাসে অভিভাবক ঐক্য ফোরাম ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এর পক্ষ থেকে কম্বল বিতরণের আয়োজন করা হয়। বিকালে শীতার্ত দুঃস্হদের ৩০০( তিনশত) পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক ঐক্য ফোরাম, বাংলাদেশের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম মুগদা শাখার আহবায়ক আ স ম আলমগীর। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: সেলিমউদ্দীন,সাবেক সাধারণ সম্পাদক মো: রুস্তুম আলী,ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া, এডভোকেট পারভেজ আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ সহ অনেকে বক্তারা সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে শীতার্ত ও দুঃস্হ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

