ঢাকাWednesday , 25 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রুট পরিবর্তন করেছিল বিধ্বস্ত উড়োজাহাজটি

দেশ সময়
December 25, 2024 7:08 pm
Link Copied!

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ৬৭ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়।

Advertisement

বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে উড়োজাহাটি বিধ্বস্ত হয় বলে কাজাখ কর্তৃপক্ষ জানিয়েছে।

কাজাখস্তানে বিধ্বস্ত হওয়ার আগে যাত্রীবাহী ‘এমব্রেয়ার ১৯০’ উড়োজাহাজটি রুট পরিবর্তন করেছিল। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় উড়োজাহাজটি রুট পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়ে। 

Advertisement

বুধবার রুশ সংবাদমাধ্যমগুলোর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনির উদ্দেশে যাত্রা করেছিল ‘এমব্রেয়ার ১৯০’। ফিরে যাওয়ার পথে কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় এটি।

একটি ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত যাত্রীদের অক্ষত থাকা উড়োজাহাজের একটি টুকরোতে ধাক্কা খেতে দেখা যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটি থেকে এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে জরুরি পরিষেবাগুলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।