ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু

দেশ সময়
December 23, 2024 2:31 pm
Link Copied!

পশ্চিম মেক্সিকোর একটি বনাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, সেসনা ২০৭ মডেলের ছোট বিমানটি লা প্যারোটা শহর থেকে যাত্রা করেছিল।

Advertisement

জেলিসকো সিভিল প্রটেকশনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টে জানানো হয়েছে, বিমানটি এমন একটি স্থানে বিধ্বস্ত হয়েছে যেখানে প্রবেশ করা বেশ কষ্টসাধ্য।

ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্যে সাতজন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলিসকো সিভিল প্রটেকশন।

Advertisement

বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। তবে উদ্ধারকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহগুলো হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তদন্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

এর আগে একইদিন তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার আরোহীর সবাই নিহত হন। দেশটির মুগলা অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এছাড়া রোববারই দক্ষিণ ব্রাজিলের পর্যটন শহর গ্রামাডোরে দোকানের ওপর একটি উড়োজাহাজ আছড়ে পড়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন।

রিও গ্রান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট জানান, রোববার সকাল নয়টার দিকে একটি দোকানের ওপর উড়োজাহাজটি আছড়ে পড়ে। এ সময় পাইলট লুইজ ক্লদিও গ্যালেজিসহ বাকি নয় যাত্রীর সবাই মারা যান। লুইজ ক্লদিও নিজেই উড়োজাহাজটির মালিক ছিলেন। আর যাত্রীরা সবাই ছিলেন তার পরিবারের সদস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।