ঢাকাSaturday , 23 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

এবার রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ৭ দাবি

দেশ সময়
November 23, 2024 1:19 pm
Link Copied!

এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশ করবে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

Advertisement

শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।

তাদের দেওয়া সাতটি দাবির মধ্যে রয়েছে- নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করা।

Advertisement

এ ছাড়াও ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাসহ নিহত ও আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করা এবং সব শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার দাবিও জানিয়েছে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর থেকেই ঢাকায় বিভিন্ন এলাকায় আন্দোলন চালাচ্ছে ব্যাটারিচালিত রিকশাচালকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।