ঢাকাThursday , 30 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় গুরুত্ব, ‘বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না’: ববি হাজ্জাজ

Link Copied!

ঢাকা: শারীরিক বা অন্য কোনো সীমাবদ্ধতা যেন কোনো শিশুর স্বপ্নপূরণে বাধা না হয়, সে লক্ষ্যে সরকার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করা সম্ভব।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটোরিয়ামে আয়োজিত ‘পায়ের ছাপ’ প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই হাতহীন মেধাবী তরুণী আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্যকে কেন্দ্র করে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

ববি হাজ্জাজ বলেন, একজন শিক্ষার্থীর সফলতার মূল ভিত্তি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস। সঠিক লক্ষ্য নিয়ে পরিশ্রম করলে একজন শিক্ষার্থী চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল পদেও পৌঁছাতে পারে।

Advertisement

তিনি আরও বলেন, আয়েশার সংগ্রামী জীবন প্রমাণ করে দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করা সম্ভব। তবে এমন সাফল্য যেন ব্যতিক্রম হয়ে না থাকে, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোনো শিশু বৈষম্যের শিকার হবে না এবং সবাই সমান সুযোগ পাবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে প্রতিটি শিশুর সক্ষমতা বিকাশে সরকার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে আয়েশাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানার পর তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই নিয়োগ মেধা, যোগ্যতা এবং মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের একটি ইতিবাচক উদাহরণ।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তেজগাঁও এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, দুই হাত না থাকা সত্ত্বেও অদম্য সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের নানা প্রতিকূলতা অতিক্রম করা তরুণী আয়েশার জীবনসংগ্রামকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।