ঢাকাWednesday , 20 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় নিহত ১

দেশ সময়
November 20, 2024 5:13 pm
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে তৃশা পরিবহনের ধাক্কায় রিকশায় থাকা মো. নুরুল আবছার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত নুরুল আবছার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

Advertisement

মঙ্গলবার (১৯ নভেম্বর) পৌরসদরের উত্তর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে বৃদ্ধ নুরুল আবছার নাতিকে মাদ্রাসা থেকে নিয়ে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে পৌরসদরের উত্তর বাইপাস সড়কে তৃষা পরিবহনের একটি বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা উল্টে নুরুল আবছার মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩ টায় তিনি মারা যান।

Advertisement

নিহত নুরুল আবচারের ছেলে মহিনের বরাত দিয়ে তার ঘনিষ্ট বন্ধু মো. লিয়াকত এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।