ঢাকাTuesday , 19 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

উই আর অলরেডি শহিদ: কী বার্তা দিলেন হাসনাত?

দেশ সময়
November 19, 2024 5:56 pm
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন হ্যাশট্যাগ দিয়েছেন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একটিতে লেখেন ‘স্টপ পলিটিক্যাল কন্সপিরেসি’ এবং অন্যটিতে লিখেছেন ‘উই আর অলরেডি শহিদ’। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তিনি। সবশেষ ৩টা ১১ মিনিটে দুটি হ্যাশট্যাগ দেন হাসনাত।

Advertisement

হাসনাতের এমন স্ট্যাটাস প্রসঙ্গে এরই মধ্যে নানা কথা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণের সুযোগের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের এমন বক্তব্যের প্রতিবাদে ঐ স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ।

সম্প্রতি ভারতের গণমাধ্যম দ্য হিন্দু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার প্রকাশ করেছে। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি এবং বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বলেছে, সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাই তারা ইতোমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না।

Advertisement

আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আপত্তি আছে কিনা এমন এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমি রাজনীতিবিদ নই যে— একটি দল বা অন্য দল বেছে নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।