সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।

শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৯।
গ্রেফতাররা হলেন- সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ।

র্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিদের সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
