ঢাকাThursday , 15 June 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে গ্রেনেড উদ্ধার

দেশ সময়
June 15, 2023 4:15 pm
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জেঞ্জিচালা এলাকায় মাটির ঘরের উঠান থেকে গ্রেনেড উদ্ধার করে কালিয়াকৈর থানার মৌচাক (ফাঁড়ি) পুলিশ। বুধবার (১৪ জুন) সকালে জেঞ্জিচালা এলাকায় রহিজ উউদ্দিনের মাটির ঘরের উঠান খুঁড়তে গিয়ে পাতিলের ভেতরে গ্রেনেড পাওয়া যায়।

Advertisement

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় জেঞ্জিচালা এলাকায় রহিজ উদ্দিনের নতুন ঘর তৈরির জন্য মাটির ঘরের উঠান খুঁড়তে শুরু করেন। এসময় ঘরের উঠানের কিছু অংশ খুড়তেই মুখ বন্ধ করা একটি মাটির পাতিল পাওয়া যায়।

বাড়ির লোকজন সেটা বের করে বোমের মতো দেখতে পান। এলাকাবাসী পুলিশকে খবর দিলে খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘটনা স্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে।

Advertisement

কলিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটিকে পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।