ঢাকাTuesday , 15 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দলীয় নেতাকর্মীদের সাথে ভূল বোঝাবুঝির অবসান হয়েছে দাবি করে মহিপুর শ্রমিক দল সভাপতির সংবাদ সম্মেলন।

দেশ সময়
October 15, 2024 1:42 pm
Link Copied!

Advertisement


দলীয় কোন্দলের জেরে পটুয়াখালীর মহিপুর থানা শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে দখল ও চাদা দাবীর অভিযোগে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রচার করা হয়েছে যা আদৌ সত্য নয়। একটি মহল সম্মানহানি করতে গণমাধ্যম কর্মীদের ভূল তথ্য সরবারাহ করে স্বার্থ হাসিলের অপপ্রয়াস চালায়। যার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। এ নিয়ে দলীয় ভুল বোঝাবুঝির অবসান হয়েছে দাবি করে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিতি ছিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিন্টু ভদ্র বলেন, গত বৃহস্পতিবার আমাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন অভিযোগ এনে আমার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করে । যা মূলতঃ ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। যারা মিছিলে অংশগ্রহণ করেছে তারাও জানতো না কি কারনে তারা মিছিল করেছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। পরে মহিপুর থানা বিএনপির সভাপতি সভাপতি জলির হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যডভোকেট শাহজাহান পারভেজ এবং মহিপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফজলু গাজী বসে মিমাংসা করে দিয়েছেন। বর্তমানে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই বলে দাবি করেন।

Advertisement

এসময় মহিপুর থানা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।