ঢাকাSunday , 3 December 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় কারাদণ্ড প্রাপ্ত আসামি পুলিশের হাতে আটক

দেশ সময়
December 3, 2023 3:06 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরায় শালিখা উপজেলায় একটি যৌতুক মামলায় ২-বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত জসীমউদ্দীন (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে এ কারাদণ্ড ও জরিমানার ভয়ে জসীমউদ্দীন হিজড়া সেজে শেষ পর্যন্ত রক্ষা পায়নি। শালিখা থানার এস আই মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরা সদরের জগদল বাজার থেকে তাকে আটক করে। গত শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জসীমউদ্দীন উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের মৃত আলম হোসেনের পুত্র। সে ২০১৬ সনে তার স্ত্রীর করা যৌতুক মামলায় জুন মাসে তার বিরুদ্ধে গ্রেফপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এ বিষয়ে শালিখা থানার পরিদর্শক মোঃ মোশারফ হোসেন জানান,গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। সাজাপ্রাপ্ত এই আসামী মাগুরা জেলার বিভিন্ন স্থানে হিজড়া সেজে ছদ্মবেশে চলাফেরা ছিল তার।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।