ঢাকাFriday , 27 October 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবীতে শ্রমিকদের বিক্ষোভ,ভাংচুর, অগ্নি সংযোগের মামলায় গ্রেফতার- ১৫

দেশ সময়
October 27, 2023 7:04 pm
Link Copied!

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ,যানবাহন
ভাংচুর,অগ্নিসংযোগ ও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করার মামলায় ১৫জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার ফুলবাড়িয়া,মৌচাক ও চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, বেতন বৃদ্ধির দাবীতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার তেলিরচালা এলাকায় কারখানা শ্রমিকেরা বিভিন সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে করে। এসময় বিক্ষুব্দ শ্রমিকরা কর্তূব্যরত পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ, যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

Advertisement

এসব ঘটনায় বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ১৫জনকে গ্রেফাতার করেছে বলে মামলার তদন্তকারী অফিসার (এসআই) জামিলুর রহমান জানান। গ্রেফতারকৃতদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।