রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে মফিজুর রহমান শাহিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মফিজুর রহমান শাহিন ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ আরও জানায়, শাহিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে। নাশকতামূলক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


