পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ও রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে নানিয়ারচর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী কে ঊষ্ণ সংবর্ধনা দেয় নানিয়ারচর উপজেলা বিএনপি।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে পার্বত্য মন্ত্রী কে বরণ করে নেন। পরে মন্ত্রী নানিয়ারচর উপজেলা বিএনপির সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
এদিন সন্ধ্যায় রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে নানিয়ারচর উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম, উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, নানিয়ারচর উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


