ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে সহকর্মীর দায়ের আঘাতে প্রান হারালো বাঁশখালীর ইসমাইল

Link Copied!

জীবিকার তাগিদে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে সহকর্মীর দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে লাশ হয়ে নিথর দেহে ফিরলো বাঁশখালীর ইসমাইল। এ ঘটনায় অভিযুক্ত পারভেজ কে আটক করেছে যৌথ বাহিনী।

Advertisement


বৃহস্পতিবার রাতে রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন কাপ্তাই হ্রদের পাড়ে বীরশ্রেষ্ঠ মূন্সী আব্দুর রউফের সমাধীস্থল সংলগ্ন আতিয়ারের পাহাড় এলাকায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে নানিয়ারচর থানার এসআই দীপক চৌধুরী। এতে আরো ৪জন আহত হয়েছে বলেও জানান তিনি।

নিহত ইসমাইলের সহকর্মীরা জানায়, মাছ ধরতে কাপ্তাই লেকে জাল ফেলে ভাত খেতে বসে তারা। এ সময় অভিযুক্ত পারভেজ ফোনে মায়ের সাথে কথা বলছিলো। কথা বলার এক পর্যায়ে সহকর্মীদের দিকে দা নিয়ে ছুটে আসে পারভেজ। এসময় কেউ কেউ পানিতে লাফিয়ে পড়ে।

Advertisement


এঘটনায় নিহত ইসমাইল দৌঁড়ে পালাতে গেলে জঙ্গলে পা আটকে পড়ে যায়। এক পর্যায়ে তাকে এলোপাথাড়ি তরকারী কাটার ধারালো দা দিয়ে কোপ দিতে থাকে পারভেজ। এতে মারাত্বক যখম হয়ে ঘটনাস্থলেই মারা যায় ইসমাইল। এতে নুর মোহাম্মদ, ননাইয়া মো ও নারায়ণ দাশ সহ মোট ৪জন আহত হয়েছে বলে জানা যায়।


আসামী পারভেজ (২২) বাঁশখালী এলাকার আঞ্জুমান পাড়া এলাকার জাফর আলীর ছেলে। এবং নিহত ইসমাইল (১৫) বাঁশখালী থানার দিঘিরপাড়া এলাকার নুরু আলমের ছেলে।

Advertisement


খোঁজ নিয়ে জানা যায়, কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হলে চট্টগ্রামের বাঁশখালী থেকে এই এলাকায় কাজ করেত আসে তারা। সুকান্ত দাশ (মাঝি) নামের এক লোকের মাধ্যমে জাল টেনে জীবিকা নির্বাহ করতো এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত পারভেজ কে আটক করে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরদিকে আহত ৪জনের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান পুলিশ সদস্যরা। আহতদের নানিয়ারচর ও রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা।


পুলিশ আরো জানিয়েছে এঘটনায় ১জন কে আটক করা হয়েছে। তথ্য উপাত্ত যাচাই করে মামলা প্রক্রিয়াধীন। সকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar