আর্থিক অসচ্ছলতা এবং প্রতিবন্ধী হওয়ার কারণে খাগড়াছড়ি সরকারি কলেজের শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন নানিয়ারচর জোন কমান্ডার।
বৃহস্পতিবার দুপুরে নানিয়ারচর সেনা জোনের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি এই শিক্ষার্থী কে মানবিক সহায়তা তুলে দেন।
সেনাবাহিনীর জানায়, কলেজের ৩য় বর্ষের ফরম ফিলাপের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে ওই শিক্ষার্থীর। এমতাবস্থায় নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি এই সহায়তা বিতরণ করেন।
এদিকে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি জানান, পার্বত্য এলাকায় স্থানীয়দের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। শিক্ষা, স্বাস্থ ও বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
অপরদিকে নানিয়ারচর সেনাবাহিনীর এমন মহতি উদ্যোগ কে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।


