অ্যাক্সেস টু এন্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ প্রজেক্ট
এর আওতায় নানিয়ারচর উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’র আয়োজনে ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে এই প্রকল্পের আওতায় সমন্বিত পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি কার্যক্রমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পাচঁ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের পুষ্টিগত অবস্থা, স্বাস্থ্যগত সহনশীলতা ও সামগ্রী কল্যাণ উন্নয়ন বিষয়ে উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম বলেন, আশিকার অ্যাক্সেস টু এন্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ প্রজেক্ট নানিয়ারচরের দুর্গম এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছেন। এ প্রকল্পের মেয়াদ আরো বৃদ্ধি পেলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান আরো উন্নয়ন হবে।
আশিকা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার অনুষ্ঠানে সুব্রত খীসা বলেন, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা ও সামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও জীবনজীবিকা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, জেন্ডার ও মানবাধিকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যা সত্যিই প্রশংসার দাবিদার। পাশাপাশি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রান্তিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী জরুরি সেবাগুলোতে প্রবেশাধিকার এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প গ্রহণ করেছে আশিকা। জীবনরক্ষাকারী এসব সেবাসমূহ যেন ডোর টু ডোর সার্ভিস নিশ্চিত করা হয় বলেও যোগ করেন বক্তারা।
প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সোনা রঞ্জন চাকমার সঞ্চালনায় এসময় নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর থানা প্রতিনিধি দীপক চৌধুরী, প্রোগ্রাম ম্যানেজার সুব্রত খীসা ও উপজেলা কো-অর্ডিনেটর জীবন্ত তালুকদার সহ সিএনপি ও পাড়া পর্যায়ের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


