ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রীতিভোজে নানিয়ারচর জোনের সম্প্রীতির বার্তা

Link Copied!

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

Advertisement


শনিবার (২১ নভেম্বর) নানিয়ারচর জোনের মাল্টিপাপাস শেডে আয়োজিত এ অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পরিবেশে অতিথিরাদের সাথে কুশল বিনিময় করেন। পরে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক ও পারস্পরিক আস্থা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে ও গুরুত্বারোপ করা হয়।

Advertisement


এ সময় নানিয়ারচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, নানিয়ারচর জোনের মেজর সাদাত মো. শাহরিয়ার শামীম শোভন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার ও বীরশ্রেষ্ঠ মূন্সী আব্দুর রউফ এর লাশ সনাক্তকারী দয়াল কৃষ্ণ চাকমা সহ গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar