ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ও অরাজকতার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Link Copied!

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ও সম্ভাব্য অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাইবান্ধা জেলা ছাত্রদল।

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মিছিলে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, কোনো ধরনের অরাজকতা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিও আহ্বান জানান তারা।

Advertisement

বিক্ষোভ মিছিল থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

এ সময় গাইবান্ধা জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar