আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মিরপুরে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। মিরপুর থানা বিএনপি নেতা কে. এম. ইয়াহিয়া সামীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্যসচিব ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন এবং দারুস সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস. এ. সিদ্দিক সাজুর নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি মিরপুর-১ নম্বর চাইনিজ এলাকা থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড ও সনি হল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় চাইনিজ এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


