ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে এনাবেল প্রকল্প ও সিএসও নেটওয়ার্কের অবহিতকরণ সভা

Link Copied!

বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ইমপাওয়ারিং নেটওয়ার্ক ফর অ্যাডভোকেসি অ্যান্ড বেটার লোকাল এনাবেলিং এনভায়রনমেন্ট’ (এনাবেল) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় শরণখোলা, মোংলা ও মোড়েলগঞ্জ উপজেলার সিএসও নেটওয়ার্কের আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা সিএসও নেটওয়ার্কের সভাপতি সাবেরা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক। জেলা সিএসও নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম টিটুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা সমবায় কর্মকর্তা, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Advertisement

সভায় এনাবেল প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত অবহিত করেন প্রকল্পটির সিনিয়র প্রজেক্ট অফিসার দেবাশীষ কুমার ঘোষ।

সভায় প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে সিএসও নেটওয়ার্কের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar