ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় মিলন মোল্লা (৪৮) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে বাড়ির পাশের একটি আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

স্থানীয় গ্রাম পুলিশ সেলিম হাওলাদার জানান, রোববার সকালে মিলন মোল্লার স্ত্রী জবেদা বেগম বাড়ির পাশের একটি আমগাছে তাঁর স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি তাঁকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সেলিম হাওলাদার আরও জানান, মিলন মোল্লার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তাঁর বাবার নাম মৃত রায়হান মোল্লা। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদা বেগমকে বিয়ে করে তিনি শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। অভাবের সংসারে মিলন দিনমজুরি করে এবং তাঁর স্ত্রী ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তবে এ ঘটনার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

Advertisement

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মিলন মোল্লার মরদেহ উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar