ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সেন্ট ক্রিস্টিনা চার্চের ৭০ কেজির ঘণ্টা চুরি, গ্রেপ্তার ৪

Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরে আসাদ গেটসংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন চুরির ঘটনায় জড়িত চক্রের মূল হোতা বলে অভিযুক্ত মো. আলমগীর হোসেন (৪৫) এবং চুরি হওয়া ঘণ্টার ক্রেতা হিসেবে অভিযুক্ত মো. রিফাতুল ইসলাম অন্তর (২৫)।

Advertisement

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর চার্চের প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের বিভিন্ন ধাতু দিয়ে তৈরি ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় চার্চের সদস্য পিটার বাড়ৈ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলাটি পেনাল কোডের ৪৫৭ ও ৩৮০ ধারায় নথিভুক্ত করা হয়।

ঘটনার পর থেকে চোরাই ঘণ্টা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-২। এর ধারাবাহিকতায় ৩ অক্টোবর মোহাম্মদপুর এলাকা থেকে রহিম বাদশাহ (৪১) এবং গাজীপুর থেকে সোহাগ (২৯) নামের দুজনকে আটক করা হয়।

Advertisement

পরে গত ১১ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ও রিফাতুল ইসলাম অন্তরকে আটক করে এসআরবি-২-এর একটি দল।

পুলিশ জানায়, চুরি হওয়া ঘণ্টাটি গত ২ অক্টোবর লালমাটিয়ার একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

Advertisement

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, আলমগীর হোসেনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির একটি এবং সিঁধেল চুরির দুটি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar