ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান সীমান্তে বিজিবির অভিযান, ২ লাখ ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গা

Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।

Advertisement

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ঘুমধুম বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় পরিচালিত এ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. ইসলাম (২৫), পিতা মো. হোসেন, এফডিএমএন ক্যাম্প-৮, ব্লক বি/৮১ এবং মো. মোজিবুল্লাহ (২৩), পিতা মো. জলিল, এফডিএমএন ক্যাম্প-৮, ব্লক বি/৭৪।

Advertisement

অন্যদিকে, রোববার (১১ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় আরও ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রমও চলমান রয়েছে।

Advertisement

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে মাদক পাচার রোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar