কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি এস এম নাজমুল হুদা।
কাজের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন এবং অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, পিপিএম।
দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে এস এম নাজমুল হুদাকে এ সম্মাননা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের স্বীকৃতি দায়িত্ব পালনে তাকে আরও উৎসাহিত করবে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার ভূমিকা আরও কার্যকর হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


