ঢাকাWednesday , 7 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান

Link Copied!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

Advertisement

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে শিশুদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আবদুল মঈন খান বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে বাংলাদেশকে এগিয়ে নেবে। তাই শিশুদের যথাযথভাবে গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্মেরও রয়েছে। দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করে শিশুদের সুনাগরিক হিসেবে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন তিনি।

Advertisement

তিনি বলেন, বিশ্বব্যাপী শিশু অধিকার নিয়ে সচেতনতা গড়ে ওঠার আগেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তা করেছিলেন। শিশুদের মধ্যে থাকা সম্ভাবনা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতের নেতৃত্বের জন্য তাদের প্রস্তুত করার প্রয়োজনীয়তাও তিনি উপলব্ধি করেছিলেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তির আয়োজন শিশুদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভবিষ্যতের পাশাপাশি দেশের ভবিষ্যৎ নির্মাণে শিশুদের ভূমিকা রাখতে হবে।

Advertisement

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, জাতিসংঘ ১৯৮৯ সালে শিশুদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করারও আগে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নিয়েছিলেন।

তিনি জানান, সরকার পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এসব কার্যক্রমে সুবিধাভোগী শিশুদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুরাও সমান সুযোগ পাবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar