ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নয়াদিল্লিতে বাংলাদেশের ইলিশ ঘিরে বর্ণাঢ্য উৎসব

Link Copied!

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ইলিশ ফেস্ট’। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী মিলনায়তনে এ আয়োজন করা হয়।

Advertisement

উৎসবে ভারতের রাজনীতিবিদ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশিষ্ট ভারতীয় নাগরিকদের উপস্থিতিতে ঢাকা থেকে প্রকাশিত ‘A Fish Called Ilish’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Advertisement

বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যসংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত ইলিশকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও আতিথেয়তার নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে ইলিশের বিভিন্ন পদ পরিবেশনের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও রন্ধনশৈলীর বৈচিত্র্যও অতিথিদের সামনে উপস্থাপন করা হয়।

অতিথিরা বাংলাদেশের ইলিশের স্বাদ গ্রহণের পাশাপাশি এ মাছকে ঘিরে বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পান।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিশিষ্ট সাংবাদিক এম. জে. আকবর, সাবেক কূটনীতিক ও রাজনীতিবিদ মণি শংকর আইয়ার, মানবাধিকারকর্মী ও সমাজচিন্তক সাইদা হামদি, ভারতে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত রনেন সেন এবং বিশিষ্ট সমাজবিজ্ঞানী আশিস নন্দীসহ বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজনে অংশ নেওয়া অতিথিরা বাংলাদেশের ইলিশের স্বাদ ও উৎসবের আয়োজনের প্রশংসা করেন। তাদের মতে, ‘ইলিশ ফেস্ট’-এর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তা ভারতের বন্ধু ও শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরা হয়েছে।

এ ধরনের সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বইটির মোড়ক উন্মোচন শেষে বাংলাদেশ হাইকমিশনার মু. রিয়াজ হামিদুল্লাহ বলেন, প্রকৃত অর্থেই ইলিশ বাংলাদেশের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের সমাজ ও অর্থনীতির সঙ্গেও ইলিশ গভীরভাবে সম্পৃক্ত।

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।