ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডাঃ আউয়াল

দেশ সময়
September 27, 2026 1:24 pm
Link Copied!

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭-এ ১৩তম অবস্থানে থাকা চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।

Advertisement

উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত এই স্কলারশিপ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন ডাঃ আউয়াল। কর্মসূচিতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পিকিং ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারীদের সরাসরি ভোটের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়। ২০২৬ সালের এই কর্মসূচিতে ৫৪ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারী থাকার বিষয়টি চীনের সুপ্রিম পিপলস কোর্টের প্রকাশিত তথ্যেও উল্লেখ রয়েছে।

নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হন ডাঃ তৌহিদুর রহমান আউয়াল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পান ১৭ ভোট। এছাড়া জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা পান ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম পান ৫ ভোট।

Advertisement

নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাঃ তৌহিদুর রহমান আউয়াল বলেন, “প্রথমেই কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রিজভী আহমেদকে। তারা আমাকে এই স্কলারশিপে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। তাদের আস্থা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছি।

অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে পেরেছি। অন্যান্য দেশের প্রতিনিধিরাও বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।”

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।