ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সালমানের স্টুডিও ভাঙচুর: চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে করা চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, ঘটনাটি চাঁদাবাজির কারণে ঘটেনি; রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে দখল-বেদখলের সময় ভাঙচুরের ঘটনা ঘটে।

Advertisement

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত হয়েছে। তবে পুরো বিষয়টি জানতে আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন। এ ঘটনায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এখনো মামলা হয়নি।

Advertisement

সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছিল এবং তা দিতে অস্বীকৃতি জানানোয় স্টুডিওতে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। তবে এ বিষয়ে তিনি কোনো মামলা করেননি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, সালমান পরবর্তী সময়ে বলেছেন, তাঁর কাছে কেউ চাঁদা চাননি; চাইলে তিনি চাঁদা দিতেন। এরপর বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এ ধরনের বক্তব্য সুনির্দিষ্ট অভিযোগ নয়।

ঘটনার পেছনে জমি নিয়ে বিরোধের বিষয়টি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, মানিকদী নামাপাড়া এলাকার বিতর্কিত জমিটি ক্যান্টনমেন্ট থানার আওতাধীন। প্রাথমিক প্রতিবেদনে সেখানে ‘নিউ গিনি প্রপার্টিজ’ নামের একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার পক্ষের বিরোধের তথ্য পাওয়া গেছে।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, প্রাথমিক তথ্য অনুযায়ী অবসরপ্রাপ্ত ওই সামরিক কর্মকর্তার পক্ষের কিছু লোক রাতে জমিটি দখলের চেষ্টা করে। এ সময় তারা সেখানে ভাঙচুর চালায়। ওই স্থাপনার একটি টিনশেডে সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল। সেখানেও ভাঙচুর করা হয়েছে।

বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষ এবং দখল-বেদখলের ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। মামলা হলে তদন্তের ভিত্তিতে পরবর্তী অগ্রগতি সম্পর্কে জানানো সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।