ঢাকাTuesday , 29 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বলেশ্বর নদীর পাড়ে কচুরিপানা খেতে গিয়ে কুমিরের হামলায় একটি গাভী আহত: আতঙ্কে গ্রামবাসী

Link Copied!

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বলেশ্বর নদসংলগ্ন চরে গাভীটি কচুরিপানা খাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে তাড়া করলে গাভীটিকে ছেড়ে দিয়ে নদীতে চলে যায় কুমিরটি।

Advertisement

জানা গেছে, কুমিরের আক্রমণে গাভীটির পেছনের অংশ মারাত্মক জখম হয়েছে। পরে শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন গাভীটিকে।

গরুর মালিক পুতুল বেগম জানান, তার চারটি গরু বলেশ্বর নদের চরে জমে থাকা কচুরিপানা খাচ্ছিল। দুপুর ১টার দিকে হঠাৎ নদী থেকে একটি কুমির উঠে এসে একটি গাভীর পেছনের দিকে আক্রমণ করে গাভীটিকে নদীর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে গাভীটিকে ছেড়ে দেয়। কুমিরটি

Advertisement

প্রত্যক্ষদর্শী রাহাত ও মনির জানান, দুপুরে তারা কয়েকজন নদীর পাড়ে বসেছিলেন। এ সময় একটি কুমির গাভীটিকে টেনে নদীর দিকে নিয়ে যেতে দেখেন। পরে তারা কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে কুমিরটিকে তাড়া করলে এটি গাভীটিকে ছেড়ে নদীতে চলে যায়। এ ঘটনার পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক মাসুম বিল্লাহ বলেন, কুমিরের আক্রমণে গাভীটি বেশ জখম হয়েছে। এটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে বনরক্ষীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কুমিরটির গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয়দের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar