ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে নানিয়ারচর বিএনপির সংবর্ধনা

Link Copied!

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুকে সংবর্ধনা দিয়েছে নানিয়ারচর উপজেলা বিএনপি।

Advertisement

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি হয়ে যাওয়ার পথে নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, যুবদলের সদস্যসচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, পলাশ হোসন, ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, মহিলা দলের সভানেত্রী বিলকিস বেগম, ওলামা দলের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও সহসভাপতি হাফেজ হাসানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নানিয়ারচর উপজেলার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটনসহ বিভিন্ন খাতের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।