ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রী নিবন্ধনের শেষদিন আজ, ৭৬ এজেন্সির একজনও নিবন্ধিত হননি

Link Copied!

২০২৭ সালের হজযাত্রী নিবন্ধনের শেষদিন আজ। এর আগে ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৭৬টি হজ এজেন্সি কোনো হজযাত্রী নিবন্ধন করেনি। এছাড়া ২৮৮টি এজেন্সি ৪৪ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে।

Advertisement

বুধবার (২৩ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জরুরি ভিত্তিতে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুযায়ী ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন ২৪ সেপ্টেম্বর শেষ হবে। কিন্তু ২৩ সেপ্টেম্বর বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত সংযুক্ত তালিকার ৭৬টি এজেন্সি কোনো হজযাত্রী নিবন্ধন করেনি। এছাড়া ২৮৮টি এজেন্সি ৪৪ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে।

Advertisement

‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ১২-এর ১৫ এবং এজেন্সির যোগ্য তালিকা প্রকাশের পত্রে উল্লেখিত শর্ত অনুযায়ী, একটি এজেন্সিকে ন্যূনতম ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। অর্থাৎ একজন গাইডের সমসংখ্যক হজযাত্রী হলে এজেন্সি তা সমন্বয় করতে পারবে। অন্যথায় লিডের আওতাধীন অন্য কোনো এজেন্সিতে হজযাত্রী স্থানান্তর করে তাদের হজ পালন নিশ্চিত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, যোগ্য তালিকা প্রকাশের পত্রের শর্ত অনুযায়ী কোনো এজেন্সি হজ ২০২৭ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন না করলে ওই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

এ অবস্থায় কোনো হজযাত্রী নিবন্ধন না করা ৭৬টি এবং ৪৪ জনের কম হজযাত্রী নিবন্ধন করা ২৮৮টি এজেন্সিকে ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’ এবং যোগ্য তালিকা প্রকাশের পত্রের শর্ত অনুযায়ী জরুরি ভিত্তিতে হজযাত্রী নিবন্ধন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।