ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সার ডিলার নিয়োগ নিয়ে ফেসবুকে অভিযোগ, তথ্যকে ‘ভিত্তিহীন’ বললেন কৃষি কর্মকর্তা

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্যকে জড়িয়ে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে ফটোকার্ডে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে নিজের অবস্থান তুলে ধরেছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

Advertisement

অপূর্ব ভট্টাচার্যের দাবি, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে তাঁর এককভাবে কোনো ডিলার নিয়োগ, বাতিল কিংবা সুপারিশ করার আইনগত ক্ষমতা নেই। সার ডিলার নিয়োগসংক্রান্ত নীতিমালা-২০২৬ অনুযায়ী, নির্ধারিত প্রক্রিয়ায় একাধিক কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।

তিনি জানান, কৃষি পরিচালকের কার্যালয়ে আবেদন জমা হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলার ১১টি ইউনিয়নের জন্য পৃথক যাচাই কমিটি গঠন করা হয়। এসব কমিটি আবেদনকারীদের তথ্য সরেজমিনে যাচাই করে প্রতিবেদন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে জমা দেয়।

Advertisement

পরবর্তী সময়ে উপজেলা কমিটির সুপারিশ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়। জেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয় বলে জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “আমি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব হিসেবে সাচিবিক ও তদারকির দায়িত্ব পালন করি। কারও ডিলারশিপ দেওয়া বা না দেওয়ার বিষয়ে আমার এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনগত এখতিয়ার নেই।”

Advertisement

ফেসবুকে প্রকাশিত ফটোকার্ড প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি বা আইডি থেকে এটি প্রকাশ করা হয়েছে, তাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তাঁর ভাষ্য, কোনো নথি বা প্রমাণ ছাড়াই তাঁকে জড়িয়ে অভিযোগ প্রচার করায় জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, সার ডিলার নিয়োগে কোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রমাণ ছাড়া অভিযোগ প্রচার না করে নির্ধারিত প্রক্রিয়ায় বিষয়টি যাচাই করা প্রয়োজন।

এদিকে, ফেসবুকে প্রকাশিত ফটোকার্ডের তথ্যের উৎস, অভিযোগের ভিত্তি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। পাশাপাশি এ ধরনের প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।