ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা টু রংপুর লংমার্চ ও পলাশবাড়ীতে পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

Link Copied!

গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা টু রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে পলাশবাড়ী চৌমাথায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ আট দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর ঐতিহাসিক লংমার্চের প্রস্তুতি সম্পর্কে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাই জনগণের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। লংমার্চটি সফল করতে তিনি সকলের সহযোগিতা চান।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, গাইবান্ধার সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার। আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও পথসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (এমপি), বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা সভাপতি মুফতি মাওলানা আবু ইউসুফ, এলডিপি গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ শরিফুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গাইবান্ধা জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টি গাইবান্ধা জেলা আহ্বায়ক মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) গাইবান্ধা জেলা সভাপতি মোঃ সুলতান মাহমুদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব মো. ফয়সাল কবির রানাসহ অন্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।