ঢাকাTuesday , 15 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকার স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে বাংলাদেশ সংসদের ডেপুটি স্পিকারের বৈঠক

Link Copied!

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল, এমপি দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার অ্যাঞ্জেলা থোকোজিলে (থোকো) ডিডিজা, এমপি এবং ডেপুটি স্পিকার ড. অ্যানেলি লট্রিয়েট, এমপি-এর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।

Advertisement

Bangladesh Parliament-জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কেপটাউনে অনুষ্ঠিত হচ্ছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে নেতৃবৃন্দ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিদ্যমান সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং উভয় দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন।

Advertisement

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ আরও বাড়ানো প্রয়োজন। তিনি ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ডেপুটি স্পিকার ঢাকায় দক্ষিণ আফ্রিকার একটি আবাসিক হাইকমিশন স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার জন্য দক্ষিণ আফ্রিকার নেতৃবৃন্দকে অনুরোধ জানান। তিনি বলেন, ঢাকায় দক্ষিণ আফ্রিকার হাইকমিশন স্থাপিত হলে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ, কনস্যুলার সেবা, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও সহজ ও শক্তিশালী হবে।

Advertisement

উভয় পক্ষ পার্লামেন্টারি ডিপ্লোমেসির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপ, অভিজ্ঞতা বিনিময় ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন হুমাম কাদের চৌধুরী, এমপি; সাকিলা ফারজানা, এমপি; মো. মাহবুবুল আলম, এমপি; এবং প্রতিনিধিদলের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।