ঢাকাFriday , 4 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

জন্মাষ্টমী উপলক্ষে নানিয়ারচরে আনন্দ শোভাযাত্রা

Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে নানিয়ারচরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নানিয়ারচর উপজেলা পরিষদ পর্যন্ত যায়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

Advertisement

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু ধনঞ্জয় মল্লিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।

এসময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নানিয়ারচর উপজেলা শাখার সদস্য সচিব জনি চৌধুরী, শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন নন্দী, সহ-সভাপতি উত্তম দাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলী, নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, নানিয়ারচর বাজার কমিটির সাধারণ সম্পাদক সানাউল্লাহ ও নানিয়ারচর থানার পুলিশ সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।