ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভূমি মন্ত্রণালয়ের মৌখিক পরীক্ষায় ৬ প্রার্থী আটক

Link Copied!

ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষা দিতে এসে ছয় প্রার্থী আটক হয়েছেন।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষা গত ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়। শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। এ সময় কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে পরীক্ষকদের সন্দেহ হয়।

Advertisement

পরে জিজ্ঞাসাবাদে ছয় প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন বলে স্বীকার করেন বলে জানানো হয়েছে।

আটক প্রার্থীরা হলেন—সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. শুভ মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।

Advertisement

ঘটনাটি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাহবাগ থানাকে জানানো হয়। পরে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল আলমের তত্ত্বাবধানে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ওই ছয় প্রার্থীকে বাংলাদেশ সচিবালয় থেকে থানায় নিয়ে যাওয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, আটক ছয় প্রার্থীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।