ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজসহ জেলার বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Advertisement

রোববার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ আগস্ট) রাতে যৌথ বাহিনীর সহায়তায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে খালিশপুরে নিজ বাসা থেকে কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

অন্যদিকে, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সাতজনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লা।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন রিয়াজুল শেখ (১৬), মো. হামিম শেখ (১৮), মো. শিহাব শেখ (১৮), আল-আমিন শেখ (১৯) ও মো. শাহীন শেখ (১৭)সহ আরও দুজন।

Advertisement

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।