ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ১.৫ একর বনভূমি দখলমুক্ত, হামলায় আহত ৩ বনকর্মী

Link Copied!

কক্সবাজারের টেকনাফে সংরক্ষিত বনভূমি দখল করে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে বন বিভাগের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এ সময় দুটি নির্মাণাধীন ঘর উচ্ছেদ করে প্রায় ১ দশমিক ৫ একর বনভূমি দখলমুক্ত করা হয়।

Advertisement


বুধবার (২৫ নভেম্বর) দুপুরে টেকনাফ সদর বিটের রিজার্ভ টেকনাফ মৌজার বৈদ্যঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় নেতৃত্ব দেন টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম। এতে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা, টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সিপিজি সদস্যরা অংশ নেন।

Advertisement


টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম জানান, অভিযান চলাকালে সংরক্ষিত বনভূমি দখল করে নির্মাণাধীন দুটি অবৈধ ঘর ভেঙে দেওয়া হয়। এতে প্রায় ১ দশমিক ৫ একর বনভূমি জবরদখলমুক্ত করা সম্ভব হয়।


তবে অভিযান শেষ পর্যায়ে পৌঁছালে বনভূমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিরা পরিকল্পিতভাবে বন বিভাগের অভিযান পরিচালনাকারী দলের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে বন বিভাগ। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তিনজন আহত হন। পরে আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Advertisement


এ ঘটনায় টেকনাফ থানায় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বন বিভাগ জানিয়েছে রেঞ্জ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar